Tuesday, June 23, 2026

৫৮ বছরে রিয়েল লাইফ ক্রিকেট কোচ হলেন শাহরুখ!

Date:

Share post:

‘চক দে ইন্ডিয়া’তে হকি কোচ হয়ে সবার মন জিতেছেন আর অনস্ক্রিনে দেশকে জিতিয়েছেন। কিন্তু এবার ব্যাট হাতে রিয়েল লাইফ কোচ হলেন শাহরুখ খান (Shahrukh Khan)। বলিউডের রোম্যান্টিক আইকন KKR কর্তা হওয়ায় নিজের দলের ম্যাচ থাকলেই ইডেনে (Eden Gardens)হাজির হয়ে যাচ্ছেন। রবিবার এক অন্যরূপে ক্রিকেটার কিং খানকে পেল মহানগরীতে। কেকেআর (KKR) প্র‌্যাকটিসে প্রথমবার আসা টিম মালিক শাহরুখ দলের ছেলেদের খেলা দেখার পাশাপাশি নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আব্রামকে শেখালেন ফ্রন্টফুট ডিফেন্স! মোহিত হয়ে দেখল কতিপয় ভাগ্যবান।

ইডেনের আশেপাশে থাকা নিত্য দিনের রুজি রুটির সন্ধান করতে থাকা মানুষগুলো স্বপ্নেও ভাবতে পারেননি যে এভাবে বাদশা দর্শন হয়ে যাবে। কেউ কেউ তো অস্ফুটে বলে উঠলেন, “কার মুখ দেখে যে আজ উঠেছিলাম।” ইডেনে বিরল দৃশ্য। বল করলেন রিঙ্কু, ব্যাট ধরলেন শাহরুখ। আসলে ছেলের সঙ্গে আমোদ-অভিলাষে তাঁর ইডেন-আগমন। সারপ্রাইজ বললেও কম বলা হবে। হাই ক্যাচ ধরার সময় শরীরের পজিশন কেমন থাকবে তার পাশাপাশি ক্রিকেটীয় টেকনিক নিয়েও আব্রামকে টিপস দিলেন বলিউডের ‘জওয়ান’ খান।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...