Tuesday, June 23, 2026

হাসপাতালে চিকিৎসাধীন সোহম: দ্রুত আরোগ্য কামনা মমতা-অভিষেকের, দেখা করলেন অরূপ

Date:

Share post:

দীর্ঘদিনই ডায়াবেটিসে ভুগছেন অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তার উপর তীব্র গরমে দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রচার করছেন। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সোহম। সোমবার, তাঁকে দেখতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। সোহমের অসুস্থতার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

রুপোলি জগত থেকে রাজনীতিতে এসে যাঁরা নিজেদের জায়গা করেছেন সোহম (Soham Chakraborty) তাঁদের মধ্যে অন্যতম। অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি দলের দায়িত্ব পালন করেন। লোকসভা নির্বাচনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে চষে ফেলছেন সোহম। উত্তরবঙ্গ হয়ে মালদহে প্রচার করেন তৃণমূল বিধায়ক। তারপরেই বিপত্তি। গুরুতর অসুস্থ হয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে হন তিনি। হাসপাতাল সূত্রে খবর, এখন আগের থেকে ভালো রয়েছেন তিনি। এদিন তাঁকে দেখতে যান অরূপ বিশ্বাস। সোহমের দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূল সভানেত্রী ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।






Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...