Sunday, April 12, 2026

সন্ময়কে আইনি সাহায্য দিতে তৈরি বিজেপি, বললেন দিলীপ

Date:

Share post:

দল-নিরপেক্ষভাবে রাজ্যে গণতন্ত্র বাঁচানোর স্বার্থে কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে আইনি সাহায্য করতে প্রস্তুত বিজেপি। অন্য দলের সদস্য হলেও তিনি চাইলে তাঁকে এই ইস্যুতে সবরকম সহযোগিতা করা হবে। সন্ময়-গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে একথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ইরাক, সিরিয়াতেও এমন হয় না। এ রাজ্যের স্বৈরাচারী সরকার সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে। ভয়ঙ্কর পরিবেশ। প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। সন্ময়বাবু চাইলে আমরা তাঁকে আইনি সহায়তা দিতেও রাজি। তিনি অন্য দলের লোক হলেও আমরা তাঁকে গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে পাশে আছি।

উল্লেখ্য, কংগ্রেসের প্রাক্তন পুরপিতা ও মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দা করে শনিবারই তাঁর বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে রাজ্য বিজেপির এক প্রতিনিধিদল। ছিলেন জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পাল প্রমুখ। পরে জয়প্রকাশবাবু বলেন, সরকারের বিরোধিতায় সরব হলে বা লেখালিখি করলে জেলা পোরা হবে? এখানে কি গণতন্ত্র আছে? সন্ময়বাবু তো আর প্রতিবাদ জানাতে বিধানসভা ভাঙচুর করেননি!

এদিকে কংগ্রেস সূত্রে খবর, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রাজ্য সরকারকে প্রতিহিংসাপরায়ণ বলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...