Saturday, March 28, 2026

শঙ্খধ্বনিতে বরণ নোবেলজয়ীকে

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ফিরলেন নিজের শহরে। সারাদিন দিল্লিতে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তারপর পাঁচটা কুড়ির বিমানে দিল্লি থেকে কলকাতায় আসেন অভিজিৎ। সাতটা কুড়ি নাগাদ যখন তাঁর বিমান নেতাজি সুভাষ বিমানবন্দরের মাটি ছোঁয়, তখন সেখানে উপস্থিত প্রচুর গুণমুগ্ধ। ছিল সংবাদ মাধ্যমও। রাজ্য সরকারের তরফে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু। সাংবাদিকদের শত অনুরোধ সত্ত্বেও সংবাদ মাধ্যমের সামনে এক মুহূর্তের জন্যও দাঁড়াননি তিনি। শুধুমাত্র এক ঝলক হাসি উপহার দিয়েই বিমানবন্দর ছাড়েন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

সেখান থেকে তিনি সোজা যান বালিগঞ্জ প্লেসের সপ্তপর্ণী আবাসনে। যেখানে তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন খ্যাতিমান ছেলের জন্য। তবে তিনি একাই নন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছিল সপ্তপর্ণী আবাসন, অপেক্ষায় ছিল মহানগরও।
রাত ৮ টায় সপ্তপর্ণী আবাসনে পৌঁছন অভিজিৎ। পাড়ার নোবেলজয়ী ছেলেকে শঙ্খ বাজিয়ে অভ্যর্থনা জানান আবাসনের বাসিন্দারা।

গাড়ি থেকে নেমে সোজা চারতলায় নিজের ফ্ল্যাটে চলে যান অভিজিৎ। এখানেও সংবাদমাধ্যমের সঙ্গে একটি কথাও বলেননি তিনি।

এরই মাঝে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান অভিজিতের বাড়িতে ইলিশ ও চিংড়ি মাছ পাঠিয়ে দেন। সূত্রের খবর, বাড়িতে তাঁর জন্য শুক্তো, মাছের ঝোল আর জলপাইয়ের চাটনি রান্না হয়েছে।
বিমানবন্দরের মতোই বালিগঞ্জ সার্কুলার রোডের আবাসনেও পুলিশি নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। বুধবার দুপুরেই সম্ভবত তিনি কলকাতা ছাড়ছেন।

Related articles

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...