Wednesday, June 10, 2026

NRC- হেনস্থার আশঙ্কায় পথে নামছে নাগরিক সংগ্রাম সুরক্ষা মঞ্চ

Date:

Share post:

দল হিসেবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার এ রাজ্যে নাগরিক পঞ্জি বা NRC-র পক্ষে সুর চড়ানোর পরই এবার মাঠে নামছে ইমাম-মুয়াজ্জিন সংগঠনের নেতৃত্বে ‘নাগরিক সংগ্রাম সুরক্ষা মঞ্চ’। সংখ্যালঘু যুব ফেডারেশন, মতুয়াদের একটি সংগঠন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, ফোরাম ফর বেঙ্গলি রিফিউজি-সহ একাধিক সংগঠন এক হয়ে গত 3 অক্টোবর ‘নাগরিক সুরক্ষা মঞ্চ’ তৈরি করেছে। শুধু তৈরি করাই নয়, NRC-র নামে রাজ্যের সাধারণ মানুষকে ‘হেনস্থা’ করার প্রতিবাদে আজ, মঙ্গলবার বারাসতে মিছিল করে উত্তর 24 পরগনার জেলাশাসকের কাছে দাবিপত্র পেশ করবে মঞ্চ। দলিত, অনগ্রসর ও আদিবাসীদের একাধিক সংগঠনও এই মঞ্চের শরিক।

মঞ্চের অন্যতম আহ্বায়ক রাজ্যের সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা মহম্মদ কামরুজ্জমান বলেছেন, “আমরা বলছি ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে এবং যাঁদের আধার কার্ড রয়েছে, তাঁদের কাউকেই কোনও ভাবে বে-নাগরিক করা যাবে না। যিনি ভোট দিচ্ছেন, তিনি অবশ্যই নাগরিক। NRC-র নামে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না। দিল্লিতে বসে কয়েকজন দেশের নাগরিক কারা হবেন, তা ঠিক করছে। এ কাজ মেনে নেওয়া হবেনা। সারা বাংলা ইমাম মুয়াজ্জিন কাউন্সিলের রাজ্য সম্পাদক ইমাম আখতার হোসেন মোল্লা বলেছেন, “অসমে আমরা দেখেছি, NRC-র নামে হিন্দু, মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ দেশছাড়া হয়েছেন। এই রাজ্যে NRC-র আশঙ্কায় দিকে দিকে গরিব মানুষ কাগজের জন্য দৌড়োদৌড়ি করছেন। NRC-র আতঙ্কে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই পরিস্থিতিতে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিজনের জন্য আমরা ক্ষতিপূরণ দাবি করছি। একই সঙ্গে NRC-র নামে কাউকে হেনস্থা করাও চলবে না।” আজ বারাসতে অন্তত 5 হাজার মানুষের জমায়েতের পরিকল্পনা করেছে নাগরিক সুরক্ষা মঞ্চ। আগামী দিনে জেলায় জেলায় NRC নিয়ে আন্দোলনে নামছে এই মঞ্চ। কলকাতায় কেন্দ্রীয় সমাবেশেরও পরিকল্পনা রয়েছে। এই নাগরিক সুরক্ষা মঞ্চের চেয়ারম্যান বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।

Related articles

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...