Saturday, April 4, 2026

হরিয়ানায় কি পালাবদল? ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Date:

Share post:

অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্র ও হরিয়ানা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে পদ্ম শিবির।মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা জোটের ২০০-র বেশি আসন পাবে বলে সমীক্ষায় দেখা গিয়েছে।
হরিয়ানাতেও বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবিরি। তারা অনায়াস জয় পাবে বলেই ইঙ্গিত। কিন্তু, উলটো একটি কথাও বলছে ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা।

সেই সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় ক্ষমতায় ফিরতে বেকায়দায় পড়তে পারে বিজেপি। এমনকী, ত্রিশঙ্কু পরিস্থিতিও দেখা দিতে পারে খাট্টারের রাজ্যে। ৯০ আসনে হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৫। ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা বলছে, সর্বোচ্চ ৪৪টি আসন পেতে পারে গেরুয়া শিবির। এমনকী, ৩২টি আসনেও থমকে যেতে পারে। তবে, প্রধান বিরোধীদল কংগ্রেসও ম্যাজিক ফিগার পাচ্ছে না বলেই ইঙ্গিত ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায়। কারণ, তারাও ৪২টির বেশি আসন পাবে না বলেই মত। জনতা পার্টি পেতে পারে সর্বোচ্চ ১০ আসন, নির্দল-সহ অন্যান্যরা ৬-১০ আসন। সেক্ষেত্রে ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে।

এই সমীক্ষা সামনে আসতেই আশাবাদী কংগ্রেস। হরিয়ানার প্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী কুমারী শৈলজা তো এক কদম এগিয়ে দাবি করেছেন, হরিনয়ানাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বেন তাঁরা।

তবে, ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষাকে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। যেহেতু, অন্যান্য সমস্ত একজিট পোল বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, সেই কারণে দুই রাজ্যেই ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তারা।
রাত পোহালেই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। স্পষ্ট হয়ে যাবে মহারাষ্ট্র ও হরিয়ানায় ফের বিজেপিই ক্ষমতায় ফিরবে, না কি হরিয়ানাতে অঘটন ঘটাবে কংগ্রেস?

আরও পড়ুন-শব্দবাজি ফাটলে ওসি’র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করবে পরিবেশ সংগঠন

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...