Saturday, June 20, 2026

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

Date:

Share post:

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস ফোরাম (West Bengal Motion Pictures Artist’s Forum), বড় সিদ্ধান্ত নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), শান্তিলাল মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা। স্টার জলসার ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র শ্যুটিং করতে গিয়ে রবিবাসরীয় বিকেলে তালসারি সমুদ্র সৈকতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। অভিনেতার মৃত্যুতে প্রযোজনা সংস্থার গাফিলতির দিকে আঙুল উঠেছে। গত ২৯ মার্চের ঘটনার বিস্তারিত তথ্য জানতে চেয়ে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচারস আর্টিস্টস ফোরাম (WBMPAF ) চিত্রনাট্যকার লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে একটি চিঠি পাঠায়। বৃহস্পতিবার সেই চিঠির উত্তর এসেছে। কিন্তু তাতে যা সাফাই দেওয়া হয়েছে সেটা সন্তোষজনক নয় বলেই শুক্রবার রাতে জানান ফোরামের সদস্যরা। এরপরই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন : ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

শুক্রবার রাত সাড়ে দশটায় টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে (Technicians Studio) একটি জরুরী বৈঠক ডাকে ফোরাম। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে শান্তিলাল মুখোপাধ্যায় জানান যে রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বক্তব্যে তারা খুশি নন। ঠিক কী হয়েছে জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। এই কারণেই এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসেনজিৎ এদিন বলেন, ‘রাহুলের এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া কষ্টকর। সত্যি যে এমন ঘটনা ঘটেছে সেটা বুঝতেই দুটো তিনটে দিন সময় লেগেছে। অথচ তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এত কিছু লেখালেখি হচ্ছে যে সেটা আর বলার নয়। যাইহোক, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সদস্য আমাদের আপনজন। আর্টিস্টস ফোরাম (Artists’ Forum) সকলের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। রাহুলের (Rahul Banerjee) মৃত্যুর নেপথ্যে কারা দায়ী তা তদন্তের মাধ্যমেই উঠে আসবে বলে মনে করছেন ফোরামের সদস্যরা। ঠিক কটার সময় থানায় যাওয়া হবে, তা এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রসেনজিৎ জানিয়েছেন সম্ভবত দুপুরের দিকেই এই কর্মসূচি রাখা হবে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...