Saturday, March 28, 2026

রাজ্য চাইলে বাংলায় কাজ করতে রাজি নোবেলজয়ী অভিজিৎ

Date:

Share post:

“রাজ্য সরকার যদি বলে সেক্ষেত্রে অবশ্যই বাংলায় কাজ করবো। আসলে আমাদের কাজ করতে বলা হলে আমরা কখনই না বলি না৷ আর শুধু জ্ঞান বিতরণ করি না, কাজ করি৷” স্পষ্ট জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পরিষ্কার ভাষায় তিনি জানিয়েছেন, বাংলার বেকার সমস্যা সমাধানের রাস্তা অথবা গ্রামীণ অবস্থার পরিবর্তনের পথ তাঁর জানা নেই। সবিনয়ে জানিয়ে দিলেন, জবাব দেওয়া বা না-দেওয়ার স্বাধীনতা তাঁর আছে৷

গ্রামীণ হাতুড়ে চিকিৎসক‌দের নোবেলজয়ীর অভিমত, হাতুড়েদের নির্মূল করা না গেলে, তাঁদের প্রশিক্ষিত করে তোলাই সঙ্গত৷ তা হলে তাঁরা কাজটা অন্তত ভালো করে করবেন৷ আর একটি বিষয়েও তাঁর প্রতিক্রিয়া খুবই কঠিন। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টি বায়োটিকস ও স্টেরয়েড বিক্রির ঘোর বিরোধী তিনি। তাঁর মতে, প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের বিক্রিবাটা করলে দোকান বন্ধ করে দেওয়া উচিত৷

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...