Tuesday, June 16, 2026

বিশ্বকাপের মধ্যে হোটেলের মহিলা কর্মীর সঙ্গে আশালীন ব্যবহার, বিতর্কে পাকিস্তানের ক্রিকেটার

Date:

Share post:

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলকে। বিশ্বকাপ চলাকালীন হোটেলের মহিলা কর্মীর সঙ্গে অশালীন ব্যবহার করার মতো গুরুতর অভিযোগ উঠল এক পাকিস্তানী ক্রিকেটারের(Pakistan Cricketer) বিরুদ্ধে।

বিশ্বকাপের সময় কলম্বোর গোল্ডেন ক্রাউন হোটেলে ছিল পাকিস্তান দল। সুপার এইটের দ্বিতীয় ম্যাচটা আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে। সেই ম্যাচের জন্য পাকিস্তান দল ছিল ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলে।সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে এক ক্রিকেটার অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ। ওই মহিলা কর্মী চিৎকার করে ওঠেন। সেই চিৎকার শুনে হোটেলের বাকিরা সেখানে উপস্থিত হয়ে ক্রিকেটারকে হাতেনাতে ধরে ফেলেন। পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমাকে খবর দেওয়া হয় ।

পাকিস্তান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে গোটা বিষয়টি আলোচনার ভিত্তিতে মিটিয়ে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষকে। কিন্তু হোটেল কর্তৃপক্ষ সহজেই বিষয়টি মেনে নেননি। নাভিদ চিমা ক্রিকেটারের হয়ে ক্ষমা চেয়ে নেন এমনকি প্লেয়ারটিকে জরিমানা করা হয়। তবে সেই ক্রিকেটারের (Pakistan Cricketer) নাম প্রকাশ্যে আসেনি এমনকি তাঁকে দলে রাখা হয়েছিল কিনা তাও জানা যায়নি।

যদিও প্রশ্ন উঠছে একজন মহিলা কর্মীর সঙ্গে অশালীন ব্যবহার করার পর শুধু জরিমানা করেই ছেড়ে দেওয়া হবে, এই বিষয়ে তদন্ত করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ডাকা হতে পারে অভিযুক্ত ক্রিকেটারকে। শাস্তিও পেতে পারেন ক্রিকেটারটি।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...