Monday, April 6, 2026

সময় এগোতেই বদলে গেল চিত্রটা, হরিয়ানায় বিজেপিকে টক্কর দিচ্ছে কংগ্রেস

Date:

Share post:

সময় করাতে ক্রমশ বদলে যাচ্ছে হরিয়ানার চিত্রটা। এদিন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হতেই প্রাথমিক প্রবণতা দেখা যায় মনোহর লাল খাট্টার নেতৃত্বাধীন বিজেপি একের পর এক আসনে এগিয়ে যাচ্ছে। কিন্তু ঘন্টাখানেকের মধ্যে চিত্রটা অনেকটাই বদলাতে শুরু করে।

প্রাথমিক প্রবণতা বেশ কিছুটা পাল্টে গিয়েছে। হরিয়ানায় বিজেপিকে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। নির্বাচন কমিশনের দেওয়া শেষ তথ্য বলছে, বিজেপি এগিয়ে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। আর তাতেই হরিয়ানায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দ্রর সিং হুডা দাবি করেছেন, সরকার গড়ছে কংগ্রেসই।

বৃহস্পতিবার সকালে ভোটগণনা শুরু হতেই বিজেপির ক্ষমতায় আসা যতটা সহজ বলে ভাবা হচ্ছিল, এখন ততটাও নয়। ৮টি আসনে পিছিয়ে রয়েছেন বিজেপির বর্তমান মন্ত্রীরা। নির্বাচন কমিশনের পাওয়া শেষ তথ্য বলছে, বিজেপি এগিয়ে ১৯টি আসনে। কংগ্রেস ১৬টি আসনে এগিয়ে। বাকিরা এগিয়ে ৪টি আসনে। আর ভোটপ্রবণতায় এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ৪১টি আসনে। ৩৯টি আসন নিয়ে সমানে সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...