তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে রাখতে পারেনি, এবার প্রকাশ্য মঞ্চে মেনে নিলেন সিপিআইএমের (CPIM) প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য (Ashoke Bhattacharya)। এমনকি প্রতিটি নির্বাচনে যেভাবে বাম ভোট রামে যাওয়া প্রমাণিত হয়েছে, তাও মেনে নিলেন তিনি। সেই সঙ্গে তৃণমূলকে হারানোর অজুহাতে বিজেপিকে ভোট দেওয়া বন্ধ করার অনুরোধও জানালেন।
Sponsored

নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে শূন্যে নেমে যাওয়া বামেরাও। শিলিগুড়িতে শনিবার দলীয় সমাবেশে যোগ দেন খোদ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Selim)। স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির (Siliguri) দীর্ঘদিনের বিধায়ক অশোক ভট্টাচার্য। সেলিমের সামনেই তিনি স্পষ্ট জানালেন কীভাবে বাম ভোট গত তিন বছরে রামে চলে গিয়েছে। অশোকের বক্তব্য শুনে সত্যি প্রকাশ হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে চমকালেও প্রতিবাদ করতে পারেননি মহম্মদ সেলিমও।
Sponsored

শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য দাবি করেন, দুঃখের সঙ্গে এটা বলতে হয়। আপনাদের সামনে এটা বলতে হচ্ছে, বহু বামপন্থী মানুষেরা গত তিন তিনটে নির্বাচনে তৃণমূলকে হারাবার নাম করে বিজেপিকে ভোট (BJP vote) দিয়ে এসেছে। কোনও মতেই না। এই ভুলটা করবেন না। বামপন্থীরাই বাংলায় নতুন সূর্যের উদয় করবে।
Sponsored

তবে নতুন সূর্যের উদয় আদৌ সম্ভব কি না, তা শূন্যে মিলিয়ে যেতে থাকা ভোট শতাংশে প্রভাব পড়ার উপর নির্ভর করবে। তবে যে সত্যি সিপিআইএম রাজ্য সম্পাদক নিজে স্বীকার করতে অস্বীকার করেন, তা প্রকাশ্যে স্বীকার করে নিলেন প্রাক্তন বাম মন্ত্রী অশোক ভট্টাচার্য। তাঁর শিলিগুড়িতেই যে তার মোক্ষম উদাহরণ রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। যিনি আজও চে গুয়েভারার ট্যাটু হাতে নিয়ে বিধানসভায় তৃণমূলের বিরোধিতা করেন।
Sponsored

Sponsored

গত কয়েকটি নির্বাচন - পুরসভা থেকে লোকসভা নির্বাচনে বামেদের ভোট শতাংশ যত কমেছে তত বেড়েছে বিজেপির ভোট (BJP vote) শতাংশ। এবার শিলিগুড়ি থেকে সেই ভোট শতাংশ ফিরিয়ে আনারও বার্তা দিলেন প্রাক্তন বাম মন্ত্রী।
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
