Monday, March 23, 2026

ভিড়ে অপরাধীদের চিহ্নিত করতে এবার নতুন প্রযুক্তির সফটওয়্যার ইনস্টল করছে কলকাতা পুলিশ

Date:

Share post:

কলকাতা পুলিশের নতুন উদ্যোগ। ভিড়ের মধ্যে বাজারে কিংবা যেখানে মানুষের জমায়েত বেশি থাকে, সেইসব জায়গায় দুষ্কৃতকারীদের ধরতে নতুন এক প্রযুক্তি আনছে তারা। এসব জায়গাগুলিতে ইনস্টল করা হচ্ছে নতুন এক সফটওয়্যার। যার পোশাকি নাম ‘ফেস রিকগনিশন সফটওয়্যার’। ‘ফেস রিকগনিশন সফটওয়্যারের’ মাধ্যমে ভিড়ের মধ্যে মিশে থাকা চোর, ডাকাত, ছিনতাইকারী, পকেটমারদের ধরা সহজ হবে দাবি করছে কলকাতা পুলিশ।

ইতিমধ্যে শহরের বিভিন্ন বাজার, শপিং মলসহ অফিস এরিয়া কিংবা ভিড়ে ঠাসা জায়গাগুলি লাগানো সিসিটিভিতে এই সফটওয়্যার ইনস্টল করতে শুরু করেছে পুলিশের সাইবার সেল। এ ছাড়া কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় লাগানো আছে সিসিটিভি। কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার কন্ট্রোল রুম থেকে এসব সিসিটিভির ওপর নজরদারি করা হয়। নতুন এই সফটওয়্যারের মাধ্যমে ভিড়ের মধ্যে মিশে থাকা দুষ্কৃতকারীদের সহজে শনাক্ত করতে পারবে পুলিশ।

জানা যাচ্ছে, বিভিন্ন সময় যেসব পকেটমার, ছিনতাইকারী, চোর, ডাকাত ধরা হয়েছে তাদের এবং কলকাতার কুখ্যাত দুষ্কৃতকারীদের বায়োমেট্রিকের একটি ডাটাবেজ তৈরি করেছে লালবাজার পুলিশের সাইবার সেল। এসব অপরাধীর চোখ, নাক, মুখের অবয়ব, হাত ও পায়ের আঙুলের ছাপ সংগ্রহ করে তৈরি করা হয়েছে ডেটাবেস। এই ডেটাবেস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধীর মুখের খুঁটিনাটি ফেস রিকগনিশন সফটওয়্যারে ইনস্টল করা হচ্ছে। এর ফলে পুলিশ কন্ট্রোল রুম থেকে অপরাধীদের চিহ্নিত করতে পারবে পুলিশ।

তবে এই সফটওয়্যারের সবচেয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ডেটাবেসের বাইরের কোনও অপরাধী শনাক্ত করা সম্ভব হবে না এই সফটওয়ারের প্রযুক্তিকে কাজে লাগিয়ে।

Related articles

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...