Friday, June 26, 2026

২০২০-জানুয়ারি থেকেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাস-ফেল

Date:

Share post:

কেন্দ্রের প্রস্তাব মেনে নিয়ে পাস-ফেল ফিরিয়ে আনছে রাজ্য সরকার। ২০২০ সালের জানুয়ারি মাসে নয়া শিক্ষাবর্ষ থেকেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাস-ফেল। তবে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়েই ফেল করার দু’মাসের মধ্যে ফের পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা। আর এই পড়ুয়াদের পাস করাতে শিক্ষক-শিক্ষিকারা বিশেষ ক্লাসও নেবেন। এ নিয়ে খুব শীঘ্রই রাজ্য সরকার খসড়া তৈরি করে বিজ্ঞপ্তি জারি করবে।

স্কুলে পাস-ফেল চালু হবে কিনা সে নিয়ে বিতর্ক বহুদিনের। বাম আমলে অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল তুলে দেওয়ার পর শিক্ষার মান পড়ে যাওয়া নিয়ে বিতর্ক বাধে। বহু মানুষ এবং শিক্ষাবিদ বলেন, এর ফলে রাজ্যের শিক্ষার মান বিশেষত সরকারি স্কুলে শিক্ষার মান ক্রমশ অধঃপতিত হচ্ছে। কেন্দ্র সরকার এ নিয়ে দীর্ঘ আলোচনার পর শিশু শিক্ষার অধিকার আইন পাস করে বিজ্ঞপ্তি জারি করে। কেন্দ্র জানায়, এ নিয়ে রাজ্যগুলির উপর চাপ তৈরি করা হবে না। কেন্দ্রের প্রস্তাব মেনে নেওয়া রাজ্যগুলির কাছে ঐচ্ছিক। রাজ্যের কাছে এই প্রস্তাব এলেও এ নিয়ে সিদ্ধান্ত নিতে বেশ সময় লেগে যায়। শেষ পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্তেই শিলমোহর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার জানান, আমরা পাস ফেল ফিরিয়ে আনছি আগামী শিক্ষাবর্ষ থেকে। নভেম্বরেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। শিক্ষক সংগঠন অবশ্য এ নিয়ে দ্বিধা বিভক্ত। একাংশ রাজ্যের উদ্যোগকে সাধুবাদ জানালেও বাম প্রভাবিত সংগঠন এটিকে সোনার পাথরবাটির মতো সিদ্ধান্ত বলে মনে করছে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...