Sunday, June 14, 2026

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

Date:

Share post:

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ মুজফ্‌ফরপুরের একটি হাসপাতালের আইসিইউয়ে আচমকা আগুন (Massive Fire ) লেগে যায়। মৃত্যু হয়েছে ৪ জনের। আহত বহু।

রোগীর আত্মীয়দের অভিযোগ, আগুন লাগার পরে হাসপাতাল কর্মী এবং চিকিৎসক কাউকে খুঁজে পাওয়া যায়নি। আগুন লাগতেই তাঁরা রোগীদের ওই পরিস্থিতির মুখে ফেলে রেখে নিজেদের বাঁচাতে হাসপাতাল ছেড়ে পালান।

ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যেই অধিকাংশই অগ্নিদগ্ধ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে খবর, শর্ট সার্কিটের জেরেই কারণেই এই অগ্নিকাণ্ড। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...