Monday, June 15, 2026

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

Date:

Share post:

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, সেই সব ফাইল খুলে নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে গ্রেফতারি। সেই তালিকায় এবার জুড়ল কলকাতা পুরসভার দুই কাউন্সিলরের (councilors) নাম। সেইসঙ্গে গ্রেফতার হলেন মহিষাদলের (Mahishadal) প্রাক্তন তৃণমূল বিধায়ক।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (councilor) মহেশ কুমার শর্মা। গত বছর তাঁর বিরুদ্ধে তোলাবাজির (extortion) অভিযোগ দায়ের হয়েছিল বড়বাজার থানায়। প্রতারণা ও জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে বুধবার রাতে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)।

অন্যদিকে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কলকাতার (Kolkata Corporation) আরও এক কাউন্সিলর (councilor) – বিশ্বজিৎ মণ্ডল। কলকাতা কর্পোরেশনের ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। বেশ কয়েক বছর ধরে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছিল। অভিযোগকারী মহিলার দাবি, পথে হেনস্থা করার পাশাপাশি মারধরও করা হয় তাঁকে। রিজেন্ট পার্ক থানায় তিনি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

বাদ পড়েননি প্রাক্তন বিধায়কও। মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তীকে গ্রেফতার করে মহিষাদল পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। তাঁর বিরুদ্ধে ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...