Monday, April 6, 2026

শনিবার অবধি মেঘলা-বৃষ্টি চলবে

Date:

Share post:

কালীপুজোয় বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দফতর একথা জানালেও সন্দিহান রাজ্যবাসী। বুধবার থেকে যে বৃষ্টি আর মেঘলা আকাশ ছিল, বৃহস্পতিবারও তা অব্যাহত। থাকবে শনিবার অবধি। কারন, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ। তবে হাওয়া দফতর বলছে, শনিবারের মধ্যে নিম্নচাপ সরে যাবে ছত্তিশগড় আর অন্ধ্রের দিকে। কিন্তু তার প্রভাবে বৃষ্টি হবে রাজ্যে। বৃষ্টির কারনে রাতের দিকে একটু ঠাণ্ডার আমেজ থাকবে। তবে তা কখনই ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না।

রাজ্যের যে জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হবে সেগুলি হল পুরুলিয়া আর বাঁকুড়া। আর ভারী বৃষ্টি হবে দুই বর্ধমান, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মালদহ, নদিয়া, মুর্শিদাবাদে। এইসব জায়গায় বৃষ্টি শনিবারেই শেষ হয়ে যাবে। মেঘ কেটে রোদ উঠবে।

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...