Saturday, June 6, 2026

২ রাজ্যে গণনা শুরু

Date:

Share post:

শুরু হয়েছে দুই রাজ্যের ভোট গণনা। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত আটটি আসনে এগিয়ে বিজেপি। কড়া নিরাপত্তায় সঙ্গেই চলছে গণনা। আমরা দেখেছিলাম কোন ঝামেলা ছাড়াই কিন্তু দু রাজ্যের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। আজও ঠিক তাই শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে।

প্রসঙ্গত, অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্র ও হরিয়ানা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে পদ্ম শিবির।মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা জোটের ২০০-র বেশি আসন পাবে বলে সমীক্ষায় দেখা গিয়েছে।
হরিয়ানাতেও বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবিরি। তারা অনায়াস জয় পাবে বলেই ইঙ্গিত। কিন্তু, উলটো একটি কথাও বলছে ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা।

সেই সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় ক্ষমতায় ফিরতে বেকায়দায় পড়তে পারে বিজেপি। এমনকী, ত্রিশঙ্কু পরিস্থিতিও দেখা দিতে পারে খাট্টারের রাজ্যে। ৯০ আসনে হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৫। ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা বলছে, সর্বোচ্চ ৪৪টি আসন পেতে পারে গেরুয়া শিবির। এমনকি, ৩২টি আসনেও থমকে যেতে পারে। তবে, প্রধান বিরোধীদল কংগ্রেসও ম্যাজিক ফিগার পাচ্ছে না বলেই ইঙ্গিত ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায়। কারণ, তারাও ৪২টির বেশি আসন পাবে না বলেই মত। জনতা পার্টি পেতে পারে সর্বোচ্চ ১০ আসন, নির্দল-সহ অন্যান্যরা ৬-১০ আসন। সেক্ষেত্রে ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে।

এই সমীক্ষা সামনে আসতেই আশাবাদী কংগ্রেস। হরিয়ানার প্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী কুমারী শৈলজা তো এক কদম এগিয়ে দাবি করেছেন, হরিনয়ানাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বেন তাঁরা।

তবে, ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষাকে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। যেহেতু, অন্যান্য সমস্ত একজিট পোল বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, সেই কারণে দুই রাজ্যেই ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তারা।

আর কিছুক্ষণ পরেই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। স্পষ্ট হয়ে যাবে মহারাষ্ট্র ও হরিয়ানায় ফের বিজেপিই ক্ষমতায় ফিরবে, না কি হরিয়ানাতে অঘটন ঘটাবে কংগ্রেস?

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...