Tuesday, March 24, 2026

হরিয়ানায় ত্রিশঙ্কুর সম্ভাবনা, ‘কিং মেকার’ দুষ্মন্ত

Date:

Share post:

দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ফলে কার্যত অস্বস্তিতে পদ্মশিবির। মহারাষ্ট্রে মুখরক্ষা হলেও, হরিয়ানায় মোটেই সুবিধা করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর পালের হাওয়া যেদিকে, সেদিকেই যেতে চান বলে স্পষ্ট জানিয়েছেন হরিয়ানায় সরকার গঠনের ‘কিং মেকার’ জেজেপি প্রধান দুষ্মন্ত চৌতালা। মাত্র ১০ মাস আগে দল গড়ে যিনি এখন রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ নাম।

৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি কোনও দলই। বিজেপি ৪০-এর আশপাশে। কংগ্রেস ৩০ এর কম বা বেশি। আর জেজেপি আসন সংখ্যা ১০-র পাশাপাশি।
এই পরিস্থিতিতে জননায়ক জনতা পার্টি-র প্রধান দুষ্মন্ত চৌতালা ঘনিষ্ট মহলে জানান, যে দল তাঁদের মুখ্যমন্ত্রীর পদ দেবে, তাঁদেরই সমর্থন করবেন তিনি। অন্যদিকে সূত্রের খবর, চৌতালার সঙ্গে ইতিমধ্যেই কংগ্রেস নেতারা যোগাযোগ শুরু করে দিয়েছেন।
একটি বাদে প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত ছিল হরিয়ানায় ক্ষমতায় ফিরছেন মনোহরলাল খট্টর। বিজেপির হয়ে হরিয়ানায় প্রচারে গিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উলটো দিকে কংগ্রেসের প্রচারে সেরকম জোর ছিল না। এমনকী, কথা থাকলেও একদিনও সেখানে প্রচারে যাননি কংগ্রেসের কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধি। এই পরিস্থিতিতে কংগ্রেসের হয়ে একাই হাল ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং।
বৃহস্পতিবার, ভোটের ফল বেরনোর পরেই দেখা যায় সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। আর সব সমীক্ষাকে নস্যাৎ করে ভালো ফল করেছে কংগ্রেস। এরপরেই হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে ফোনে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সূত্রের খবর, সন্ধেয় রাজ্যপালের কাছে সরকার গঠনের প্রস্তাব দিতে চান মনোহরলাল খট্টর। তবে, রাজ্যপালে এখনও এই বিষয়ে কিছু জানাননি। এই পরিস্থিতিতে দুষ্মন্ত চৌতালা সহ নির্দলদের হাতেই থাকছে সরকার গড়ার চাবিকাঠি।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...