Friday, June 26, 2026

হরিয়ানায় বিজেপির দুই কুস্তিগীর-প্রার্থীই হারলেন

Date:

Share post:

হরিয়ানার বিধানসভা ভোটে ক্রীড়াজগতের তিন তারকাকে প্রার্থী করেছিল বিজেপি। এই তিনের মধ্যে দুই নক্ষত্র খসে পড়েছে। একজনই জয়ের মুখ দেখলেন।

দাদরি কেন্দ্রে কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়ন ববিতা ফোগত , বরোদা কেন্দ্রে অলিম্পিকে কুস্তিতে পদকজয়ী যোগেশ্বর দত্ত এবং পেহোয়া কেন্দ্রে ভারতের হকি দলের প্রাক্তন খেলোয়াড় সন্দীপ সিং-কে প্রার্থী করেছিল বিজেপি। এবারই প্রথম ভোটের লড়াইয়ে অবতীর্ন হয়েছিলেন এই তিন তারকা। ফল ঘোষাণার পর দেখা গেলো, বিপুল ভোটে হেরেছেন বিজেপির দুই প্রার্থী ববিতা ফোগত ও যোগেশ্বর দত্ত। একমাত্র পেহোয়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মনদীপ সিংহ চাট্টাকে 5 হাজারের সামান্য বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন জাতীয় হকি দলের প্রাক্তন খেলোয়াড় সন্দীপ সিং। হেরে যাওয়ার পর এদিন ফোগত সমর্থকদের ধন্যবাদ দেন। বলেন, ওনারা যা সম্মান দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। মানুষ বিজেপির কাজ সমর্থন করেন, তাই তাঁরা দলকে ভোট দেন।
বরোদা আসনে হেরেছেন আরেক কুস্তিগীর যোগেশ্বর দত্ত। 2012-র লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী কংগ্রেস প্রার্থী কৃষাণ হুডার কাছে হেরেছেন। যদিও, হার নিয়ে ভাবতে রাজি নন যোগেশ্বর। তিনি বলেছেন, বিজেপির জাতীয়তাবাদী নীতি ও সার্জিকাল স্ট্রাইকের মতো পদক্ষেপ তাঁকে গেরুয়া শিবিরে যোগ দিতে অনুপ্রেরণা দিয়েছে। তাঁর কাছে দেশ সবার আগে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...