Friday, March 27, 2026

নয়া প্রস্তাবে বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছে শিবসেনা

Date:

Share post:

মহারাষ্ট্রে কী হবে? শিবসেনা কী করবে? বিজেপি বলছে, প্রত্যেক ভোটের পরেই শিবসেনা এই দর কষাকষির খেলা খেলে। আসল উদ্দেশ্য চাপ দিয়ে বড় মন্ত্রকগুলি ছিনিয়ে নেওয়া। কিন্তু শিবসেনা এবার আরও অনড়। গতকালের পর আজ আবার বিধায়করা উদ্ধবের নেতৃত্বে বৈঠকে বসবেন। তার আগে শিবসেনা মুখপাত্র সাফ জানিয়েছেন, এখনও তাঁদের সরকার গড়ার বৈঠকে ডাকা হয়নি। আর মুখপত্র ‘সামনা’য় বলা হয়েছে, নিজেদের ভগবান মনে করার কোনও কারন ঘটেনি বিজেপির। মনে রাখা উচিত মানুষের চাহিদা কী! সঙ্গে একটি কার্টুন। বাঘের গলায় ঘড়ি, একটি পায়ে পদ্ম। অর্থাৎ বাঘের পিঠে সওয়ার হয়েছ বিজেপি। একটু বেচাল করলেই মৃত্যু। ক্যাপসন ‘বুরা না মানো, দিওয়ালি হ্যায়’। কিন্তু এর বাইরে অন্য অর্থ রয়েছে, যা নিয়ে চক্ষু চড়কগাছ বিজেপির। কারণ, বাঘ সেনার প্রতীক, পদ্ম বিজেপির আর এনসিপির ঘড়ি। অর্থাৎ বাঘ চাইলে ঘড়ি অর্থাৎ এনসিপিকে সযত্নে সঙ্গে রাখতে পারে।

অন্যদিকে উদ্ধব পুত্র আদিত্যর সদ্য জয়ের পর মুম্বই জুড়ে পোস্টার, ফ্লেক্স। তাঁকেই মুখ্যমন্ত্রী দেখতে চান তাঁরা। এই আবহাওয়ার মাঝে গতকাল এক শিল্পপতি এনসিপি-কং জোটের সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। প্রস্তাব মুখ্যমন্ত্রী পদ পাবে শিবসেনা। সেই প্রস্তাব ভাবাচ্ছে সেনাকে। সেই নিয়ে ফের আজ বৈঠক। ফলে দেবেন্দ্র ফড়নবিশের রাতের ঘুম উড়ে গিয়েছে। শোনা যাচ্ছে, সামাল দিতে কালই অমিত শাহ মুম্বই আসবেন রাতের দিকে।

Related articles

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...