Saturday, June 20, 2026

রাসমেলায় কোচবিহার যাবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এবার কোচবিহারের ঐতিহ্যশালী রাসমেলায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর রাসমেলায় আসার সম্ভাবনার কথা মাথায় রেখেই এ বছরের মেলায় নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে কোচবিহার পুলিশ। এ বছর রাস শুরু 11 নভেম্বর। চলবে 26 নভেম্বর পর্যন্ত। কোচবিহারের জেলাশাসক পবন কাদেয়ান এই ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘সম্প্রতি উত্তরবঙ্গে এসে রাসমেলায় আসার ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সে কথা মাথায় রেখে আরও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকছে মেলায়।’

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাসমেলার প্রবেশদ্বার গুলিতে এবার বাড়তি পুলিশ থাকার সিদ্ধান্ত হয়েছে। ময়দানে দোকানের মাঝখানের পথ দিয়ে তৈরি হবে গ্রিন করিডর৷ এই করিডর দিয়ে নিরাপত্তার বেষ্টনীতে কোনও VVIPকে অনায়াসেই মেলায় ঢোকানো ও বার করে নেওয়া সম্ভব হবে৷
রাসমেলায় দমকলের অভাব মেটাতে এবছর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে নিয়ে আসা হবে বাড়তি কর্মী।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...