Friday, March 27, 2026

যজ্ঞ থেকে অতিথি আপ্যায়ন- পুজোর সবকিছুতে নজর অভিষেকের

Date:

Share post:

বাড়ির পুজো বলে কথা, বাড়ির ছেলে তো ব্যস্ত থাকবেনই। বছরের আর পাঁচটা দিন তিনি দায়িত্বশীল সাংসদ। ডায়মন্ড হারবারের সকল মানুষের সুখে-দুঃখে তাঁকে পাশে থাকতে দেখা যায়। যুব তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি। কিন্তু রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা একেবারেই বাড়ির ছেলের। অতিথি আপ্যায়নের পাশাপাশি পুজোর খুঁটিনাটি বিষয়ে নজর রেখেছিলেন তিনি।
বাড়িতে আসা গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এরপরে বসেন পুজোয়। যজ্ঞে অংশ নেন তিনি। বৈদিক মন্ত্রোচ্চারণ করে যজ্ঞ সারেন। বাড়ির সদস্যদের সঙ্গে কালীপুজোর অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তাঁর দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে সোনালি গুহও। সেখানে একেবারে মাটিতে বসে অঞ্জলি দেন অভিষেক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাড়িতে আসা অতিথি অভ্যাগতদের সসম্মানে আপ্যায়ন করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...