Monday, March 30, 2026

ঘিরে ফেলে মার্কিন সেনা, আত্মঘাতী বিস্ফোরণে নিঃশেষ ভয়ানক বাগদাদি!

Date:

Share post:

বাগদাদি খুন! তাও আবার মার্কিন স্পেশাল অপারেশন গ্রুপের হাতে! খবর দিয়েছে মার্কিন ‘এবিসি নিউজ’। তাদের দাবি, সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় খতম হয়েছে বিশ্ব সন্ত্রাসের নায়ক ও ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল বাগদাদি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও এ নিয়ে ঘোষণা করবেন। গতকাল রাতে ট্রাম্প ট্যুইট করে শুধু জানান, এই মাত্র একটা বড় ঘটনা ঘটেছে। যদিও তারপর বিস্তারিত কিছুই জানাননি। ফলে গুঞ্জন সর্বত্র।

মার্কিন মিডিয়াতে এ নিয়ে চলছে জল্পনা। হোয়াইট হাউসের এক কর্তা জানান, কয়েকদিন আগে বাগদাদিকে টার্গেট করেই হামলা চালানো হয়। তার গোপন ডেরা মার্কিন সেনা ঘিরে ফেলে। বেরনোর পথ না পেয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ডিএনএ ও আঙুলের ছাপ মিলিয়ে বাগদাদি রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। ৬ মাস আগে শেষ দেখা যায় বাগদাদিকে। সিরিয়ায় লুকিয়ে আছে বলে খবর ছিল। এর আগে দু’বার ( ২০১৪ ও ২০১৭) বাগদাদি মৃত্যু হামলা থেকে বেঁচেছিলেন।

আরও পড়ুন – বলে কী বৃদ্ধ! জয়াকে আমি বহুদিন চিনি! বিস্মিত অমিতাভ কী জানলেন?

Related articles

“ছবি তুলবেন না…”, মাহিকা আগলে রাখছেন হার্দিক পুত্রকে

রক্তের সম্পর্ক না থাকলেও যত্ন আর সুরক্ষায় কোনও ফাঁক রাখেন না মাহিকা শর্মা(Mahika sharma)। সবসময় আগলে রাখেন হার্দিকের(Hardik...

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...