Saturday, May 9, 2026

বলে কী বৃদ্ধ! জয়াকে আমি বহুদিন চিনি! বিস্মিত অমিতাভ কী জানলেন?

Date:

Share post:

অবাক অমিতাভ বচ্চন। কেবিসির হট সিটে বসে তাঁর প্রায় মূর্ছা যাওয়ার অবস্থা। তাঁর সামনে বসে থাকা বৃদ্ধ বলেন কিনা জয়া বচ্চনকে তিনি অনেক দিন থেকেই চেনেন। আর স্বয়ং অমিতাভ তা কিনা জানেনই না! চোখে মুখে বিস্ময়ের চিহ্ন। দর্শক আসনেও পিন ড্রপ সাইলেন্স।

নীরবতা ভাঙলেন স্বয়ং অধ্যাপক সুশীল মাখিজা। বললেন তিনি নাগপুরের দীননাথ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছেন। আর তারই বেঙ্গলি মিডিয়ামে পড়েতেন জয়া ভাদুড়ি। অবশ্য পড়েছেন মাত্র এক বছর। সেটা ১৯৭১ সাল। ‘গুড্ডি’ ছবি তখন সবে রিলিজ করেছে। হঠাৎ বিখ্যাত জয়া। স্কুলে তাকে দেখতে ভিড় জমে থাকত। নাগপুরে তাঁকে নিয়ে আমাদের দারুন গর্ব। আর আমার বেশি গর্ব, তার কারন আমি তার সহপাঠী ছিলাম। চোখ ছানাবড়া অমিতাভের বিস্ময়ের ঘোর কাটল, এবং মঞ্চে বসে জানিয়ে দিলেন জানতেন না জয়ার এই স্কুলে পড়ার ইতিহাস।

অধ্যাপক ডঃ মাখিজার সাত পাকে বাঁধা পড়েছেন বইয়ের সঙ্গে। ছাত্র-ছাত্রী পড়াতে পড়াতে বিয়েই করা হয়নি। দেশ-বিদেশের বই সংগ্রহ ও পড়াই তাঁর নেশা। লসিব্রেরিতে রয়েছে ৫০০-র বেশি বই! অধ্যাপক মাখিজাকে অবশ্য হট সিট থেকে ৩ লাখ ২০ হাজারের চেক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

Related articles

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...