Saturday, June 20, 2026

শোভন ফিরছে তৃণমূলে? পার্থর বাড়িতে বৈশাখীর যাওয়া নিয়ে তুমুল জল্পনা

Date:

Share post:

দীপাবলির প্রাক্কালে শনিবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গেলেন বিজেপি যোগ দেওয়া বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এদিন আচমকাই শোভন চট্টোপাধ্যায়ের ‘বিপদের বন্ধু’ বৈশাখী হাজির হন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তার পরই শুরু হয়েছে জল্পনা।

জানা গিয়েছে, দু’জনের মধ্যে এদিন দীর্ঘক্ষণ কথা হয়েছে। শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে বৈশাখী বলেন, “আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম৷ কিন্তু কিছু তিক্ততা তৈরি হয়েছে৷ সেই কারণে আমি নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছি৷ শোভনদাও দেখছি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন৷” পাশাপাশি শোভন-সখী বলেছেন, “আমি মনে করি, বিজেপি নেতৃত্ব যদি মনে করে, শোভনকে নিষ্ক্রিয় করে রাখবে, তাহলে তাঁরা তা করতে পারেন৷ আর তাঁরা যেভাবে তাঁকে সক্রিয় করে তুলবে ভাবেন, তাও তাঁরা করতে পারে৷ তাতে আমার কিছু বলার নেই৷’’

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিজেপিতে যোগ দেওয়া বৈশাখী বলেছেন, ” ‘‘পার্থদা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ আমাদের দু’জনের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ থাকবেই৷”

তিনি বলেন, “পার্থদার সঙ্গে আমার সম্পর্ক নিতান্তই ব্যক্তিগত৷ বিজয়ার পর দেখা হয়নি, তাই আজ প্রণাম করতে এসেছি। ওঁর কারণেই আমি কাজ করছি৷ তাই ওঁকে প্রণাম জানানো আমার কর্তব্য”। দিল্লি গিয়ে ঘটা করে বিজেপিতে যোগ দেওয়ার পর বৈশাখীদেবীর এভাবে তৃণমূল মহাসচিবের বাড়িতে হাজিরা ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বৈশাখীদেবীর এ ধরনের কথার পরই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি শোভনের বিজেপি ছাড়ার কথাই পার্থকে জানিয়ে গেলেন বৈশাখী?

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...