Wednesday, June 24, 2026

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

Date:

Share post:

আগামিকাল রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গণিত এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। মাঝে এক ঘন্টার বিরতি থাকবে।

কড়া তাপপ্রবাহের মধ্যে যেহেতু পরীক্ষা হবে তাই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে জল এবং ওআরএস-এর ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট এড়াতে রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিও তৎপর থাকবে। যদিও পরীক্ষাকেন্দ্রে নিয়মমাফিক জেনারেটরের ব্যবস্থা রাখা হবে। পরীক্ষাকেন্দ্রে যদি কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সুস্থ করার জন্য প্রাথমিক চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীর ছবি, সচিত্র পরিচয়পত্র পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে। ১৫ মিনিট আগেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, পেন, হাতঘড়ি, যে কোনও রকমের ব্লুটুথ ডিভাইস নিয়ে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের কাছ থেকে এই সমস্ত জিনিস পাওয়া গেলে, তৎক্ষণাৎ পরীক্ষা বাতিল করা হবে।

আরও পড়ুন- দলবদলুদের ‘গদ্দার’ বলা হলে সেটা আপত্তির! নাম না করে নরমে-গরমে কাকে খোঁচা কুণালের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...