Wednesday, June 24, 2026

মমতা-ম্যাজিকে ভাসল দুর্গাপুরের মেগা রোড শো

Date:

Share post:

তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দুর্গাপুরে মেগা রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা-ম্যাজিকে ভাসল শহরের অন্যতম ব্যস্ত এলাকা বেনাচিতি। সোমবার চতুর্থ দফায় ভোট গ্রহণ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। তার আগে সোমবার তৃণমূল (TMC) প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দুর্গাপুর গ্যামন ব্রিজ ময়দানে জনসভা করেন দলনেত্রী। মঙ্গলবার শহরের অন্যতম ব্যস্ত এলাকা বেনাচিতিতে মেগা রোড শো করলেন তিনি।

এদিন বেনাচিতি পাঁচ মাথার মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত মমতার রোড শো জনপ্লাবনের আকার নেয়। তৃণমূল সভানেত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী কীর্তি আজাদ (Kriti Azad), মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতা-নেত্রীরা। রোড শোয়ের মাঝে একাধিকবার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়তে হয় মমতাকে (Mamata Banerjee)। কখনও রাস্তায় দাঁড়িয়ে শিশুদের আদর করেছেন। কখনও আবার কথা বলেন মহিলাদের সঙ্গে। দলের কোনও কোনও কর্মী-সমর্থকরা এসে তৃণমূল সুপ্রিমোর হাতে তুলে দেন ফুলের স্তবক।

মমতার রোড শো উপলক্ষে বেনাচিতি বাজার এলাকায় ছিল কড়া নিরাপত্তা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে গতবার জয় পেয়েছিল বিজেপি। তবে এবার তৃণমূল সেই আসন দখল করতে চাইতে পারবে বলেই ম, রাজনৈতিক মহলের।




Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...