Saturday, June 13, 2026

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ ৮ মে, বিজ্ঞপ্তি সংসদের

Date:

Share post:

চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ মে বেলা ১টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে বলে জানানো হয় সংসদের তরফে। সংসদের অন্তর্গত সব স্কুলের প্রধানশিক্ষকদের বিজ্ঞপ্তির আকারে এই নির্দেশিকা জানিয়ে দেওয়া হয় শুক্রবার।

সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয় ৮ তারিখ সংসদের সাংবাদিক সম্মেলনের পরে বেলা ৩টে থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখা বা ডাউনলোড করার সুযোগ পাবেন। উচ্চমাধ্যমিকের মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে ১০ মে। সংসদের চারটি আঞ্চলিক দফতর সহ ৫৫টি বিতরণকেন্দ্র থেকে ১০ মে মার্কশিট সংগ্রহ করতে বলা হয়েছে স্কুলগুলির প্রধানশিক্ষকদের। ওইদিনই স্কুল থেকে মার্কশিট পরীক্ষার্থীদের বিতরণ করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...