Saturday, June 13, 2026

মিলে গেল পূর্বাভাস! তাপপ্রবাহের ঝোড়ো ব্যাটিংয় শেষ, স্বস্তির বৃষ্টি রাজ্যজুড়ে

Date:

Share post:

মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। সোমবার সন্ধ্যে হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহর জুড়ে। সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টির ছোঁয়া পেল বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া। উত্তরে কোচবিহারেও হল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। হাসফাঁস গরম থেকে খানিক স্বস্তি বঙ্গবাসীর।

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়া জেলায়। সেখানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবারেও দক্ষিণের সব জেলাতেই প্রায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং কাল উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে। এদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই কদিন উত্তাল হবে সমুদ্র। তাপপ্রবাহের দীর্ঘ স্পেল শেষ হয়েছে সোমবারই। ঝড়বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদেরা।

আরও পড়ুন- শর্তসাপেক্ষে রাজ্যে করা যাবে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান, অনুমতি কমিশনের

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...