Saturday, June 13, 2026

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ রাজ্যপালের, সরব তৃণমূল

Date:

Share post:

রাজভবনের অস্থায়ী কর্মীর শ্লীলতাহানীতে অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পুলিশি তদন্ত শুরু হতেই কেরালা চলে গিয়েছিলেন। সোমবার কলকাতা ফিরেই গোটা ঘটনাকে তৃণমূল ও মুখ্যমন্ত্রীর চক্রান্ত বলে অভিযোগ করেন। আর সেখানেই তাঁর প্রবল ভাষা সন্ত্রাসের শিকার রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তৃণমূলের পক্ষ থেকেও তার প্রবল প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, “তাঁর যদি মনে হয় তিনি সত্যিই নির্দোষ তাহলে তার বলা উচিত আমি তদন্তের সামনাসামনি হতে রাজি আছি। তদন্তের কথা বলে তিনি নিজেকে প্রমাণ করুন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরির কথা বলছেন? উনি পদ্মপালে পরিণত হওয়া একজন মানুষ হয়ে গেছেন। এই পদ্মপালের দাদাগিরি বাংলার মানুষ মেনে নেবে না।”

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের সম্মানহানি নিয়ে গোটা দেশে সরব হয়েছেন। রাজ্যপালের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “উনি বলছেন, মুখ্যমন্ত্রী দিদিগিরি মেনে নেবেন না। তবে কি উনি দাদাগিরি চালিয়ে যাবেন? বাংলার মানুষ এটা মানবে না। প্রতি পদে পদে প্রমাণিত হয়ে যাচ্ছে, উনি অন্যায় করেছেন। নারীদের প্রতি উনি যে অসম্মানজনক কাজকর্ম করছেন, বাংলার মানুষ তা বুঝিয়ে দেবে। পরিণতি ভাল হবে না।”

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...