Sunday, June 7, 2026

গরমের জের! এগিয়ে এলো স্বাস্থ্যকেন্দ্র খোলার সময়

Date:

Share post:

তীব্র তাপপ্রবাহের জেরে ইতিমধ্যেই রাজ্যের স্কুলে ছুটি ঘোষণা হয়েছে। এবার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা করতে আসা রোগীদের কথা ভেবে স্বাস্থ্যকেন্দ্র খোলার সময় পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। সাধারণত সুস্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলি সকাল নটায় খোলে আর বিকেল চারটেতে বন্ধ হয়। নতুন সূচি অনুযায়ী সকাল সাতটা থেকেই এই কেন্দ্রগুলি খোলা থাকবে। আগামী ৩১ মে পর্যন্ত এই নতুন সময়সূচি অনুসরণ করতে হবে বলে স্বাস্থ্য দফতর নির্দেশিকায় জানিয়েছে। তবে তার আগে যদি পরিস্থিতি পরিবর্তন হয় তখন পুরনো সময় মেনেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি চলবে বলে জানানো হয়েছে।

যেসব জায়গায় টেলি মেডিসিন ব্যবস্থা চলছে সেখানে এই নয়া সময়সূচি অনুযায়ী পরিষেবা প্রদান করতে হবে। সেইমতো চিকিৎসকদের আগাম জানিয়ে রাখার দায়িত্ব সংশ্লিষ্ট স্বাস্থ্য জেলার। সাধারণ মানুষকে নতুন সময়সূচির ব্যাপারে অবহিত করতে প্রচার করা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তার জন্য কিছুদিন সময় লাগবে। এছাড়াও এত সকালে চিকিৎসকরা আসতে পারবেন কি না, বা যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা সেখানে কাজ করেন তাঁদের ওই সময় কতটা পাওয়া যাবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। যদিও স্বাস্থ্যকর্তারা আশাবাদী, কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের আউটডোরে মিশ্র ছবি উঠে এসেছে। কোথাও খুব বেশি মানুষ আসছেন না। আবার কোথাও তীব্র গরমে রোগীরা লাইন দিচ্ছেন ডাক্তার দেখানোর জন্য। তাছাড়া গরমে অসুস্থ হয়ে অনেকেই বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আসছেন বলে জানা গিয়েছে। যদিও তাঁদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিচ্ছেন চিকিৎসকরা।

Related articles

মোলিনার দলের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, কেন খেললেন না মেসি?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ...

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...