Wednesday, June 24, 2026

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে কাদের দেখতে চান যুবি? জানালেন নিজেই

Date:

Share post:

আইপিএল শেষ হলেই শুরু টি-২০ বিশ্বকাপ। জুন মাসে বসতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধের আসর। বাইশগজের ছোট ফর্ম্যাটে এই টুর্নামেন্ট নিয়ে উত্তেজনায় ফুটছে ক্রিকেটপ্রেমীরা। কেমন দল গড়বে টিম ইন্ডিয়া সেই দিকে নজর ভারতবাসীর। সূত্রের খবর, আইপিএল-এর মাঝেই ঘোষণ হয়ে যাবে ভারতের টি-২০ দল। আর এরই মধ্যে টিম ইন্ডিয়ার দল নিয়ে মুখ খুললেন ২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সেরা অলরাউন্ডার যুবরাজ সিং। জানালেন টিম ইন্ডিয়ার দলে কোন কোন ক্রিকেটারের জায়গা পাকা। ২০২৪ টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছেন যুবি । সেখানেই ভারতীয় দল নিয়ে মুখ খোলেন যুবি।

এই নিয়ে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেন, “ ভারতের জয়ের চাবিকাঠি থাকবে সূর্যকুমার যাদবের হাতে। ও যেভাবে খেলে তাতে ১৫ বলে ম্যাচের রং বদলে দিতে পারে। সূর্যের জায়গা পাকা। ভারতকে বিশ্বকাপ জিততে হলে সূর্যকে ভাল ব্যাট করতে হবে। অপরদিকে বল হাতে যশপ্রীত বুমরাহ খুবই কার্যকরী ভূমিকা নেবে। দলে আমি একজন লেগ স্পিনারকে দেখতে চাইব। যুজবেন্দ্র চ্যাহালের মতো কাউকে দলে নেওয়া যেতে পারে। ও ভাল বল করছে।“

এদিকে উইকেটরক্ষক কে হবেন , তা নিয়েও মন্তব্য করেন যুবি। যুবরাজ বলেন, “দীনেশ কার্তিক ভাল খেলছে। ২০২২ সালে আইপিএলে ভাল খেলার পর বিশ্বকাপে নেওয়া হয়েছিল ওকে। সেখানে কিন্তু খেলতে পারেনি। আর যদি প্রথম একাদশে কার্তিককে খেলানো না হয়, তাহলে ওকে দলে নেওয়ার কোনও প্রয়োজন নেই। তার থেকে ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনকে নিয়ে যাওয়া ভাল। ওরা ফর্মে রয়েছে।”

আরও পড়ুন- ধোনির নাম করে জালিয়াতি, চাওয়া হল ৬০০ টাকা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...