Wednesday, June 24, 2026

দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ নির্বাচন, তৃণমূলের অভিযোগে EVM মেরামতি

Date:

Share post:

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সকালের দিকে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত নিস্তরঙ্গ নির্বাচনের দাবি করেন তিনি। দ্বিতীয় দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত কমিশনের তথ্য অনুযায়ী, বালুরঘাটে ৭২.৩০ শতাংশ ভোট পড়েছে। এছাড়া দার্জিলিঙে ৭১.৪১ শতাংশ এবং রায়গঞ্জে ৭১.৮৭ শতাংশ ভোট পড়েছে। ভোট প্রক্রিয়ার শেষে এই সংখ্যা বাড়ার আশা প্রকাশ করে কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আরিজ আফতাব জানিয়েছেন, প্রবল গরম ও চড়া রোদ্দুর উপেক্ষা করে মানুষ বিপুল উৎসাহের সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। দার্জিলিংয়ের পাহাড় থেকে তড়াই ডুয়ার্সে ভোট হয়েছে উৎসবের মেজাজে। তীব্র গরম ও দুপুরের দিকে বুথে মানুষের ভিড় কমলেও বিকেলে রোদ্দুর পড়ার পর আবার মানুষকে বুথমুখী হন। যেভাবে ভোট হয়েছে তাতে সন্তুষ্ট শাসক বিরোধী উভয় পক্ষই। এরই মধ্যে দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তআর ৪০ টিরও বেশি বুথে পুননির্বাচনের দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চোপড়া ও পাহাড় মিলিয়ে এই বুথ গুলিতে পুননির্বাচন করার জন্য তিনি নির্বাচন কমিশনকে দাবি জানিয়েছেন তিনি।

কমিশনের কাছে দিনভর জমা পড়া ৪৫৬ টি অভিযোগই খতিয়ে দেখে য়থাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে রায়গঞ্জে। এই লোকসভা কেন্দ্রে মোট ২২৫টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। একইভাবে দার্জিলিঙে ৮২টি এবং বালুরঘাটে ১৪৯টি অভিযোগ জমা পড়েছে। সকালের দিকে কিছু ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া যায়। চটজলদি টা মেরামত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ ও শিলিগুড়ির একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনেছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তারা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...