Thursday, June 25, 2026

লখনৌকে হারাতেই নজির গড়লেন শ্রেয়স, টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে

Date:

Share post:

গতকাল লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। কেএল রাহুলদের ৯৮ রানে হারায় শ্রেয়স আইয়ের দল। আর এই জয়ের ফলে নজির গড়লেন কলকাতার অধিনায়ক। এক্ষেত্রে টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন শ্রেয়স।

আইপিএল শুরু ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত কেকেআরের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই তিন মরশুমে সৌরভের নেতৃত্বে কলকাতা আইপিএলে ১৩টি ম্যাচে জয় পেয়েছিল। কেকেআর অধিনায়ক হিসাবে সৌরভের এই রেকর্ড টপকে যান শ্রেয়স। সৌরভ ২৭টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১৩টি ম্যাচে জয় পেয়েছিলেন। শ্রেয়স কেকেআরকে ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়ে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে জয় পেয়েছেন। যদিও কলকাতার অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ম্যাচ জেতার নজির অবশ্য রয়েছে গৌতম গম্ভীরের দখলে। কেকেআর মেন্টর দলের অধিনায়ক হিসাবে ১০৮টি ম্যাচ খেলে ৬১টিতে জয় পেয়েছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। তিনি ৩৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। কেকেআর অধিনায়ক হিসাবে জয় পেয়েছিলেন ১৯টি ম্যাচে।এই মুহুর্তে দিনেশ রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রেয়স।

আরও পড়ুন- লখনৌকে হারাতেই নজির গড়ল কেকেআর, ছুঁয়ে ফেলল মুম্বইকে

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...