Tuesday, June 23, 2026

আইপিএল শেষ হতেই মাঠ কর্মীদের জন্য বিশেষ ঘোষণা বোর্ড সচিবের

Date:

Share post:

গতকালই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন কোটি কোটি টাকার পুরস্কার পেয়েছে কেকেআর। পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি-সুনীল নারিন-মিচেল স্টার্করা। আর এবার মাঠের বাইরে থাকা কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিল বিসিসিআই। মাঠের কর্মীদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ।

আইপিএল ফাইনালের পর বোর্ড সচিব জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, “একটা সফল টি-২০ মরশুম শেষ হল। খারাপ আবহাওয়ার মধ্যেও যে মাঠকর্মীরা অসম্ভব পরিশ্রম করেছেন, তাঁরাই আসলে উপেক্ষিত নায়ক। সেই সব মাঠকর্মী ও পিচ প্রস্তুতকারকদের পরিশ্রমের জন্য স্বীকৃতি জানাতে চাই। আইপিএলের ১০টা নিয়মিত স্টেডিয়াম পাবে ২৫ লক্ষ টাকা করে। এছাড়া ৩টি অতিরিক্ত মাঠ পাবে ১০ লক্ষ টাকা করে। আপনাদের পরিশ্রম ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাই।“

এই দশটি মাঠ হল , কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই, চণ্ডীগড়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, লখনউ, আহমেদাবাদ ও জয়পুর। এছাড়া অতিরিক্ত তিনটি মাঠ হল গুয়াহাটি, বিশাখাপত্তনম ও ধর্মশালা।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার পেল কেকেআর, কমলা টুপি-বেগুনি টুপিই বা কে পেলেন? চলুন দেখে নেওয়া যাক






Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...