Tuesday, June 23, 2026

বিশ্বকাপে সুপার আটের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস, চিন্তায় আইসিসি, ভারতের ম্যাচে কি রয়েছে বৃষ্টির সম্ভবনা?

Date:

Share post:

চলছে টি-২০ বিশ্বকাপ। ১৯ জুন থেকে শুরু হচ্ছে সুপার আটের খেলা। ২০ জুন সুপার এইটের ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ আফগানিস্তান। তবে সুপার আটের ম্যাচ শুরু হওয়ার আগে চিন্তায় আইসিসি। কারন সেই বৃষ্টি। জানা যাচ্ছে সুপার আটের ম্যাচ চলাকালীন হতে পারে বৃষ্টি।

বৃষ্টির কারণে গ্রুপ পর্বের শেষের ম্যাচ গিয়েছে ভেস্তে। হয়নি ভারত-বনাম কানাডা ম্যাচও। তবে সেই ম্যাচ ছিল আমেরিকায়। এবার শুরু হচ্ছে সুপার আটের খেলা। সুপার আটের প্রতিটি ম্যাচ হয়ে ওয়েস্ট ইন্ডিজে। আর জানা এই ম্যাচ হওয়ার বাধ সাদতে পারে বৃষ্টি। এমনকি ফাইনালের দিনও নাকি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শেষ আটে ভারতের ম্যাচ রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের তিনটি জায়গায়। বার্বাডোস, অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ার স্টেডিয়ামে নামবেন রোহিতরা। এখানেই নামবে বাকি দল গুলো। এছাড়া কিংসটাউনের স্টেডিয়ামেও অস্ট্রেলিয়া, বাংলাদেশের ম্যাচ রয়েছে। আর খবর অনুযায়ী, সব জায়গাতেই বৃষ্টি সম্ভবনা রয়েছে।

সূত্রের খবর, সুপার এইট পর্ব শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া চিন্তায় রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে কর্তাদের।জানা যাচ্ছে, ম্যাচের দিন ধরে ধরে আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করছেন তাঁরা।

আগামী ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে সুপার আটের ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২২ জুন নামবে বাংলাদেশের বিরুদ্ধে। ২৪ জুন খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন- ইউরো জিতলে কেনদের জন্য বিষেশ পুরস্কার ঘোষনা ইংল্যান্ড ফুটবল সংস্থার


Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...