শওকতের ছেলের 'অরণ্যের কূলে'-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার নির্দেশ দিয়েছে ক্যানিং (Canning) মহকুমা প্রশাসন। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Shawkot Molla) ছেলে ইমরান মোল্লার তৈরি এই বিলাসবহুল ক্যাফেটি। যা আগামী ২৯ জুনের মধ্যে মালিকপক্ষকে নিজ দায়িত্বে এই বেআইনি নির্মাণটি সরিয়ে নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করা হলে প্রশাসন নিজেই বুলডোজার দিয়ে ক্যাফেটি গুঁড়িয়ে দেবে। তার জন্য যা খরচ হবে তা উসুল করা হবে মালিকের থেকেই।
Sponsored

দক্ষিণ ২৪ পরগনার মৌখালি সেতু এলাকায় মাতলা নদীর চর বুজিয়ে এবং ম্যানগ্রোভ কেটে এই বিশাল ক্যাফেটেরিয়াটি তৈরি করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, বাবা বিধায়ক হওয়ায় বাবার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে সেচ দফতরের জমি দখল করে ব্যবসা ফেঁদেছিলেন ইমরান।
কিন্তু ২০২৬ বিধানসভা ভোটে হেরে যায় শওকত। এছাড়াও ভাঙড় বিস্ফোরণ এনআইএ (NIA)-র হাতে তিনি গ্রেফতার হওয়ার পর বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। তদন্তের স্বার্থে ইমরানকে জিজ্ঞাসাবাদের পরই এই বেআইনি নির্মাণের বিষয়টি সামনে আসে। আরও পড়ুন: বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস
Sponsored

এর আগে ক্যানিংয়ের মহকুমাশাসক (SDO)-এর দফতর থেকে গত ১৮ জুনের মধ্যে জমির বৈধ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইমরানকে। শুনানিতে ইমরানের আইনজীবী উপস্থিত হলেও জমির কোনো বৈধ নথি তিনি দেখাতে পারেননি। নথিপত্র পরীক্ষার পর ক্যাফেটি সম্পূর্ণ বেআইনি প্রমাণিত হওয়ায় এই উচ্ছেদের নোটিশ জারি করেছে জেলা প্রশাসন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
