আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)। দিন কয়েকের স্বস্তি মিললেও আবার মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। আপনি যদি এই সময়ে সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদার প্রভাবে মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) কলকাতায় সোনা ও রুপোর দাম গত দিনের থেকে ০.৮৬ শতাংশ পরিবর্তিত হয়েছে। এক নজরে দেখে নিন আজকের সর্বশেষ দাম। আরও পড়ুন: দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

১ গ্রাম হলমার্ক ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) হয়েছে ১৪ হাজার ৪৫ টাকা।
খুচরো ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ১৪ হাজার ৭৫০ টাকা।
এছাড়াও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার বাটের দাম হয়েছে ১৪ হাজার ৭০৫ টাকা।

বাঙালিদের গয়নার ভাণ্ডারে সোনার পাশাপাশি রুপোর মূল্যও যথেষ্ট। সোনার সঙ্গে সঙ্গে মঙ্গলবার রুপোর ক্ষেত্রেও দাম (Silver Price) বেশ কিছুটা বেড়েছে। আজ খুচরো রুপোর দাম প্রতি কেজিতে ২ লক্ষ ৩৮ হাজার ১০০ টাকা। একই পরিমাণ রুপোর বাটের দাম প্রতি কেজিতে ২ লক্ষ ৩৮ হাজার টাকা।

–

–

–

–

–
