Tuesday, June 23, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে বিরাট-অর্শদীপরা, ভাইরাল ভিডিও

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের সুপার আটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সুপার এইটে টিম ইন্ডিয়ার সামনে আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ২০ তারিখ নামবে রোহিত শর্মারা। তবে তার আগে হালকা মেজাজে বিরাট কোহলি-অর্শদীপ সিং। সমুদ্রের ধারের বিচ ভলিতে মাতলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিন বিসিসিয়াই যে ছবি পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে, দুটি দলে ভাগ হয়ে ভলি খেলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।।একটি দলে ছিলেন কোহলি, শিবম দুবে, চ্যাহালরা। অন্যদলে হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অর্শদীপরা। শেষ পর্যন্ত জয় পায় বিরাটদের দল। দুরন্ত খেলে মন জয় করে নেন অর্শদীপ। এই ছবি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্বে ভারতের প্রথম ম্যাচ খেলতে নামবে বার্বাডোজে ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে। রোহিত শর্মাদের দ্বিতীয় প্রতিপক্ষ বাংলাদেশ। তৃতীয় ম্যাচ ২৪ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন- বিশ্বকাপে সুপার আটের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস, চিন্তায় আইসিসি, ভারতের ম্যাচে কি রয়েছে বৃষ্টির সম্ভবনা?


Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...