মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই কলকাতা আর তার আশেপাশের এলাকার আকাশ কালো করে চারদিক অন্ধকার হয়ে যায়। শুরু হয় তুমুল বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি আর দমকা হাওয়া। ঝড়ের দাপটে কলকাতার একাধিক জায়গাতে ভেঙে পড়েছে গাছ। ধর্মতলা, পার্কস্ট্রিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ ভেঙে তছনছ অবস্থা। বন্ধ একাধিক রাস্তায় যান চলাচল। ডাফরিন রোডে ভেঙে পড়েছে মূর্তি। প্রবল ঝড়ের তাণ্ডবে কলকাতা হাই কোর্টের পাকিং এরিয়ায় গাছ ভেঙে বহু গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে রাস্তায় নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আরও পড়ুন: জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম
Sponsored

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টা কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়া— এই চার জেলায় ঝড়-বৃষ্টির জন্য কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে রয়েছে মারাত্মক বজ্রপাতের আশঙ্কা, তাই এই সময়ে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে এবং তার জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। তবে বৃষ্টি না হলে গরম আর অস্বস্তিকর ভ্যাপসা ভাব বজায় থাকবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
