Wednesday, June 24, 2026

ফাইনালে ম্যাচে সেরা হয়েও আক্ষেপ স্টার্কের, কিন্তু কেন?

Date:

Share post:

শুরুটা একেবারেই ভালো যায়নি ২৫ কোটির কলকাতা নাইট রাইডার্সের বোলার মিচেল স্টার্কের। শুরুতে তাঁর বোলিং নিয়ে বারবার পরতে হয়েছে সমালোচনার মধ্যে। তবে প্লে-অফের ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। প্লে-অফ থেকে আইপিএল ফাইনাল বল হাতে দাপট দেখিয়েছেন স্টার্ক। হয়েছেন ম্যাচের সেরাও। আর সেরা হতেই আক্ষেপের শুর ঝড়ে পড়ল স্টার্কের গলায়। বললেন , আমার দাম নিয়ে দলে সবাই মজা করে।

ম্যাচের সেরা হয়ে স্টার্ক বলেন, “ অনেক বছর হয়ে গেল আইপিএল খেলিনি। এবার কেকেআর আমার উপর ভরসা দেখিয়েছে। আমার দাম নিয়ে দলে সবাই মজা করে।” শুরুতে ব্যর্থ হলেও প্রতিযোগিতার শেষে মেলে ধরেছেন স্টার্ক। আর এর কৃতিত্ব দিলেন দলের সাপোর্ট স্টাফদের। এই নিয়ে স্টার্ক বলেন, “ সাপোর্ট স্টাফেরা সব সময় পাশে ছিল। আমাদের পিছনে অনেক সময় দিয়েছে। ওদের সাহায্য না পেলে শেষ দিকে এভাবে বল করতে পারতাম না।”

এদিকে ফাইনাল ম্যাচ নিয়ে স্টার্ক বলেন, “ আমাদের দলের প্রত্যেক বোলার খুব ভাল খেলেছে। পেসারেরা নিজের কাজ করেছে। মাঝের ওভারে স্পিনারেরা উইকেট নিয়েছে। কোনও একজনের উপর নির্ভর করতে হয়নি। টস হারায় বল করতে হচ্ছিল। প্রথম কয়েকটা বলের পরেই বুঝে গিয়েছিলাম এই পিচে কীভাবে বল করতে হবে। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। সেটাই করে দেখিয়েছি। শ্রেয়সকেও কৃতিত্ব দিতে হবে। যেভাবে বোলারদের ও ব্যবহার করেছে তা এক কথায় অসাধারণ।”

আরও পড়ুন- ফাইনাল ম্যাচের পর জয় শাহ’র সঙ্গে দীর্ঘ কথা গম্ভীরের, তবে কি টিম ইন্ডিয়ার কোচ পদে কলকাতার মেন্টর? জল্পনা তুঙ্গে






Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...