Wednesday, June 24, 2026

আইপিএল জইয়ের পরই নিজের পরের লক্ষ্যের কথা জানালেন রিঙ্কু

Date:

Share post:

অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তারকা তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং-এর। গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ের ফলে অবশেষে আইপিএল ট্রফির জয়ের স্বাদ পেয়েছেন রিঙ্কু সিং। আর আইপিএল-এর স্বাদ পেতেই নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন তিনি। জানালেন, এবার তিনি হাতে তুলতে চান বিশ্বকাপ ট্রফি।

টি-২০ বিশ্বকাপের মূল দলে সুযোগ পাননি রিঙ্কু। তিনি রয়েছেন রিজার্ভ দলে। আইপিএল জয়ের পর রিঙ্কু বলেন, “ আপাতত আমি নয়ডায় যাব। সেখান থেকে আমেরিকার উদ্দেশে রওনা দেব। আপনারা দেখে নেবেন, আমি বিশ্বকাপও হাতে তুলব।“ এদিকে ফাইনাল ম্যাচ নিয়ে রিঙ্কু বলেন, “ কোনও একজনকে কৃতিত্ব দেওয়া যাবে না। প্রত্যেকের পরিশ্রম রয়েছে। গৌতম গম্ভীর স্যর আসার পর থেকে অনেক কিছু বদলে গিয়েছে। সুনীলকে ওপেনিংয়ে আনার কথাই ভাবুন। দারুণ ব্যাট করেছে। বাকি ব্যাটারেরাও ভাল খেলেছে। বোলিং বিভাগকেও ধন্যবাদ দিতে হবে। গত পাঁচ-ছ’টা ম্যাচে প্রত্যেকে ভাল খেলেছে।”

আরও পড়ুন- আইপিএল শেষ হতেই মাঠ কর্মীদের জন্য বিশেষ ঘোষণা বোর্ড সচিবের







Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...