Friday, June 26, 2026

মেঘের আড়াল থেকে প্রজ্জ্বলের বার্তা! শুক্রবার আসবেন SIT-এর সামনে

Date:

Share post:

অবশেষে ‘সামনে’ এলেন যৌন নিগ্রহে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না। ভিডিও বার্তাতে তিনি জানালেন শুক্রবার তদন্তকারীদের সামনে আসবেন তিনি। যদিও অভিযোগের বিষয়টিকে তিনি রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন। এতদিন মেঘের আড়ালে লুকিয়ে থাকার কারণ হিসাবে তিনি ‘হতাশা ও একাকীত্বের’ শিকার হয়েছিলেন বলে তুলে ধরতেও ভোলেননি।

সোমবার দক্ষিণের একটি চ্যানেলে একটি ভিডিও বার্তা দিয়েছেন কর্ণাটকের সাংসদ প্রজ্জ্বল রেভান্না। এতদিন বারবার কর্ণাটক সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে প্রজ্জ্বলকে জার্মানি থেকে ফিরিয়ে আনার বিষয়ে চাপ দিলেও কান দেয়নি বিদেশমন্ত্রক। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কর্ণাটকের সাংসদের যৌন নিগ্রহের অভিযোগের ইস্যু চরম চাপে ফেলে দেওয়ার পরে অবশেষে বিদেশমন্ত্রকের তরফে প্রজ্জ্বলের কাছে একটি শো-কজ নোটিশ যায়।

তার কয়েকদিনের মধ্যেই মেঘের আড়াল থেকে অবশেষে বেরিয়ে এলেন প্রজ্জ্বল। তিনি দাবি করেছেন ৩১ মে সকাল ১০টায় তিনি তদন্তকারী SIT-র সামনে হাজিরা দেবেন। এমনকি তদন্তে সাহায্য করারও আশ্বাস তিনি দিয়েছেন। যদিও সেই সঙ্গে ঈশ্বর, পরিবার ও মানুষের আশীর্বাদ চাইতেও ভোলেননি হাসানের সাংসদ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...