Friday, June 26, 2026

দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সায়ন্তিকাকে নিয়ে রাস্তায় সৌগত

Date:

Share post:

অনেক আগে থেকেই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে রাজ্যের বিভিন্ন অংশে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ব্যাপক ঝড় বৃষ্টির জেরে কোথাও জমেছে জল, কোথাও পড়েছে গাছ। কিন্তু দুর্যোগ মোকাবিলায় তৈরি ছিল প্রশাসন।

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি ছিলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। রবিবার রাত থেকেই পথে ছিল তৃণমূল। একইভাবে পথে নেমেছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও। কোথাও বাঁশ হাতে তাঁকে সরাতে দেখা গেল ড্রেনের জঞ্জাল, আবার কোথাও কাটতে দেখা গেল গাছ। বরানগরে আবার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে চড়ে বসলেন পে লোডারে।

আগামী ১ জুন, শনিবার সপ্তম তথা শেষ দফায়দমদম লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বর্ষীয়ান সৌগত রায়। একইসঙ্গে দমদম লোকসভার অন্তর্গত বরানগর বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকাকে এবার প্রার্থী করেছে তৃণমূল। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই দুই প্রার্থীরই ভোট কেন্দ্রে কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ভোটের মুখে এলাকাবাসীর ভোগান্তি কমাতে কোনও কমতি রাখেননি সৌগত-সায়ন্তিকারা। তবে এই প্রথম নয়, বরানগরে এর আগেও প্রবল গরমে একটি জায়গায় বিদ্যুৎ বিপর্যয়ের সময় মাঝরাতে দাঁড়িয়ে থেকে ট্রান্সফরমা লাগানোর কাজে তদারকি করতে দেখা গিয়েছিল সায়ন্তিকাকে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...