Thursday, June 25, 2026

দাবানলে বিধ্বস্ত উত্তরাখণ্ড, বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

চারধাম যাত্রা শুরু হতে আর বাকি 8 দিন। তার আগে দাবানলে বিপর্যস্ত উত্তরাখণ্ড। দাবানল এখনও থামার লক্ষণ নেই। এর মধ্যে কপাল জোড়ে বেঁচে গেলেন তীর্থযাত্রীরা। দাবানলের আগুনে একটি মন্দির জ্বলে উঠলে ভক্ত ও স্থানীয় দোকানদারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার জোগাড় হলেও শেষপর্যন্ত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আলমোড়া জেলায় ২৮ বছরের এক নেপালি যুবতীর মৃত্যু হয়েছে আগুনে। আদি কৈলাস তীর্থযাত্রা হেলিকপ্টার পরিষেবা রবিবারের পর সোমবারেও বন্ধ রয়েছে। পিথোরাগড়ের নৈনি সাইনি বিমানবন্দরও ধোঁয়ার কারণে বন্ধ রাখা হয়েছে।গত তিন দিনে দাবানলের কবলে পড়ে মৃত্যু হল পাঁচ জনের। প্রতিদিনই উত্তরাখণ্ডের একাধিক জেলার জঙ্গলে দাবানলের ঘটনা ঘটছে। রবিবার দুনাগিরি জঙ্গলে আগুন লাগে। আগুন বিশাল আকার ধারণ করে দুনাগিরি মন্দির চত্বর পর্যন্ত পৌঁছে যায়। ভক্ত ও স্থানীয় দোকানদারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার জোগাড় হলেও শেষপর্যন্ত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রাজ্যের আবহাওয়া দফতরের কর্তারা জানিয়েছে, ৭-৮ মে থেকে বৃষ্টি শুরু হবে। চলবে ১১ মে পর্যন্ত। এই অবস্থায় পাহাড়ে বৃষ্টি নামলেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সাম্প্রতিক দাবানলে ১১৪৫ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়বে। উত্তরাখণ্ড বন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকে এখনও পর্যন্ত রাজ্যের ৯১০টি জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটেছে।




Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...