অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন যানবাহনের ভাড়া ঠিক করে দিল জম্মু-কাশ্মীরের প্রশাসন। অতিরিক্ত কোনও ভাড়া বা টাকা নেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এর নির্দেশিকার অন্যথা হলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। জম্মু-কাশ্মীরের পরিবহন কমিশনার বিশেষ মহাজন জানিয়েছেন কোনরকম অভিযোগ এলে ওই যানবাহনের পারমিট বাতিল করে দেওয়া হবে।
Sponsored

প্রতি বছর অমরনাথ যাত্রার(Amarnath Yatra) সময়ে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আসে। তাই এই বছর প্রথম থেকেই তৎপর সেখানকার প্রশাসন। অমরনাথ যাত্রার সময়ে তীর্থযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় আটকাতে জম্মু-কাশ্মীর সরকার বাস, ট্যাক্সি ও অটোরিকশার জন্য রুট-ভিত্তিক নির্দিষ্ট ভাড়ার কথা ঘোষণা করেছে। নিয়ম অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। ভিন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীদের বহনকারী ই-অটোর এবং ই-রিকশার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
Sponsored

জম্মু-কাশ্মীরের পরিবহন দফতরের নির্দেশ অনুযায়ী,
Sponsored

শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত বাস ভাড়া ৪৬৮ টাকা এবং ট্যাক্সি ভাড়া ১০৩৫ টাকা।
Sponsored

শ্রীনগর থেকে বালতাল পর্যন্ত বাস ভাড়া ১৭৫ টাকা এবং ট্যাক্সি ভাড়া ৩৮৬ টাকা।
Sponsored

শ্রীনগর থেকে পহেলগাম পর্যন্ত বাস ভাড়া ১৭৩ টাকা এবং ট্যাক্সি ভাড়া ৩৮৪ টাকা।
Sponsored

বালতাল থেকে জম্মু পর্যন্ত বাস ভাড়া ৬৪৩ টাকা এবং ট্যাক্সি ভাড়া ১৪২১ টাকা।
পহেলগাম থেকে জম্মু পর্যন্ত বাস ভাড়া ৪৩৪ টাকা এবং ট্যাক্সি ভাড়া ৯৫৯ টাকা।
জম্মু শহর ঘোরার ক্ষেত্রে, মিনি বাসের ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সাধারণ অটোর ক্ষেত্রে প্রথম কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া ২৬ টাকা এবং তারপর থেকে প্রতি কিলমিটারে সেটা হয়ে যাবে ২০ টাকা করে। অন্যদিকে ই-রিকশা ক্ষেত্রে এই ভাড়ার হার যথাক্রমে ২৫টাকা এবং ২০ টাকা। যাত্রীদের জন্য স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করতেই বলা হয়েছে নিয়ম লঙ্ঘন করলে রুট পারমিট বাতিল করা হবে।
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
