Thursday, June 25, 2026

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

Date:

Share post:

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি। বৃহস্পতিবার, অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য (Ayan Bhattachariya) আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি।

বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একটি মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। অভিষেক বলেছিলেন, “ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” এই মন্তব্যকে উস্কানিমূলক দাবি করে পরবর্তী সময়ে সল্টলেকের সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের হয়। মামলার তদন্তভার হাতে নিয়ে অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে নোটিশ ধরিয়ে এসেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। ইতিমধ্যেই সিআইডি (CID) সদর দফতর ভবানী ভবনে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল সাংসদকে। মঙ্গলবার সিআইডির পক্ষ থেকে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে বিধাননগর আদালতে আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। ৩০ জুন কণ্ঠস্বর সংগ্রহের দিন ধার্য করা হয়েছে। আদালতের নির্দেশে ওই দিন বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেককে। প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞরা।

এর বিরোধিতা করেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। তাঁর কথায়, “ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনার প্রয়োজন হচ্ছে?” অভিষেকের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করায় মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানিয়েছেন, আগামী সোমবার এই মামলার শুনানি হবে।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...