Saturday, June 13, 2026

প্রকাশ্যে টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সি, কেমন দেখতে?

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন বাকি, তারপরই শুরু টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতিতেই ব্যস্ত প্রতিটি দল। ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এবার জার্সি প্রকাশ্যে আনল ভারতীয় দল। সোমবার তা প্রকাশ্যে আনে জার্সি স্পনসরকারী সংস্থা। একটি ভিডিও মাধ্যমে বিশ্বকাপে ভারতের জার্সি প্রকাশ্যে আনা হয়।

এদিন যে ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, “ অনুশীলন করছেন রোহিত শর্মা, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারা। হঠাৎই হেলিকপ্টারের শব্দ শুনে রোহিত তাকান এবং বাকিদেরও আঙুল দেখিয়ে সে দিকে তাকাতে বলেন। সেখানে দেখা যাচ্ছে, হেলিকপ্টারে একটি হ্যাঙ্গারে ভারতের বিরাট জার্সি ঝোলানো রয়েছে। ক্যাপশনে স্পনসরকারী সংস্থা জানিয়েছে, এটিই ভারতের বিশ্বকাপের জার্সি।

 

View this post on Instagram

 

A post shared by adidas India (@adidasindia)

ভারতীয় দলের যে জার্সিটি সামনে এসছে , তাতে দেখা যাচ্ছে, ভারতের জার্সিতে এ বার গেরুয়া রংয়ের আধিপত্য রয়েছে। দু’টি হাতা গেরুয়া রংয়ের। জার্সির পাশেও গেরুয়ার ‘বর্ডার’ রয়েছে। হাতায় সাদা রংয়ের তিনটি ‘স্ট্রাইপ’ রয়েছে। কলারটি ‘ভি’ আকৃতির। সেখান গেরুয়া এবং নীল রং মেশানো রয়েছে। জার্সির সামনে ‘ইন্ডিয়া’ লেখাটিও গেরুয়া রংয়ে। হাতার একদম শেষের দিকে নীল রংয়ের ছাপ রয়েছে।

আরও পড়ুন- রোহিতের পর কে পরবর্তী অধিনায়ক? বোর্ডের ভাবনায় এই ক্রিকেটার, জানালেন প্রাক্তন প্রধান নির্বাচক

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...