Saturday, June 13, 2026

এবার থানায় ঢুকে পুলিশকে হুমকি! ফের বিতর্কে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ

Date:

Share post:

ভোটের আগে ফের বিতর্কে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার থানায় ঢুকে এক ডিউটি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল হিরণের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের সবং থানায় ঢুকে কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের দিকে আঙুল উঁচিয়ে ধমক দিচ্ছেন।

হিরণ সরাসরি হুমকি দিয়ে বলছেন, “মুর্শিদাবাদের ওসিকে সাসপেন্ড করা হয়েছিল, ভুলে গিয়েছেন। আমাকে আইন শেখাবেন না। সব রেকর্ড হচ্ছে। আদালত পর্যন্ত টেনে নিয়ে যাবো। কোন আইনে লেখা আছে, ওসির অনুমতি ছাড়া এফআইআর করা যাবে না?” এখানেই শেষ নয়, দলীয় এক কর্মীকে পুলিশ গ্রেফতার করায় সবং থানায় অবস্থান বিক্ষোভ করেন হিরণ।

তবে এই প্রথম নয়, এর আগেও সরকারি আধিকারিককে হুমকি দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশন তাঁকে শো-কজও করেছিল। পুলিশের বিরুদ্ধে লাঠি-ঝাঁটা নিয়ে রুখে দাঁড়ানোর নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ান হিরণ। সেবার অফিসে ঢুকে বিডিওকে দেখে নেওয়ার হুমকি দেন হিরণ। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। পরে অবশ্য এই ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়ে নেন।

আরও পড়ুন- তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরে পথ অবরোধ, আহতদের পাশে শান্তনু

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...