Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় সামিল ‘নবনীড়’

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় সামিল ‘নবনীড়’শুধু যে ভিভিআইপি বা সেলিব্রেটিরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় আমন্ত্রিত তা নয়, সমাজের সকল স্তরের মানুষকেই আমন্ত্রণ জানান তিনি। সেইমতো রবিবার সন্ধেয় নবনীড় বৃদ্ধাশ্রম থেকে আবাসিকরা পৌঁছলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে তাঁদের সবাইকে নিয়ে যান সেখানে। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে, উৎসবে নবনীড় বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার আবাসিকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির পুজোতেও তাই তাঁদের আমন্ত্রণ জানাতে ভোলেননি রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে আনন্দিত বয়স্ক আবাসিকরাও।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...